আজকে সকাল থেকেই এক বিশাল ঝামেলা ফিল করতেছি তা হল ইমোশনাল । চিকিমাংকিজ দের মিস করতেছি বা দরকার অনুভব করতেছি আর কি । যাইহোক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু ক্ষণ গান শুনলাম । এরপর খাওয়াদাওয়া সেরে বাজারের দিকে যেই যাওয়া শুরু করলাম অমনি বাধল ঝামেলা । দেউর (বৃষ্টি) নামলো। বাইক উল্টো দিকে ঘুরিয়েই আবার ১০০ তে ছুটে বাসায় ব্যাক এবং ১০ মিনিটেই বাসায় ঢুকে আবার গান শুনতে লাগলাম এবং প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর আবার তুহিন মোল্লা(মামা) কে বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে কফি খেতে ।
সদরে গিয়ে আজকে ঠিক করলাম মিজান টাওয়ারে নতুন হওয়া ফুড ল্যান্ড থেকে আজকে কফি খাবো । দুঃখের ব্যাপার গিয়ে দেখি ওদের মেনু তে কফিই নেই । যাইহোক পিঁজা আর কোল্ড ড্রিংকস অর্ডার করি । এরপর শুরু হয় অপেক্ষার পালা । প্রায় এক ঘণ্টা সময় নিয়ে তারা কাচা ডো সহ একখানা পিঁজা নিয়ে আসে যা দেখতে সুন্দর তবে খেতে একটু বাজেই ।
